জৈব উপায়ে চাষকৃত সেরা মানের আঁখের রস থেকে সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে জ্বাল দিয়ে তৈরি ফ্রেশফুডের প্রিমিয়াম আঁখের ঝোলা গুড়। এতে নেই কোনো প্রকার কেমিক্যাল, হাইড্রোজ, কৃত্রিম চিনি বা ক্ষতিকর প্রিজারভেটিভ। সম্পূর্ণ র ও প্রাকৃতিক উপায়ে তৈরি এই ঝোলা গুড়ের মসৃণ ও গাঢ় টেক্সচার, গাঢ় সোনালী রঙ এবং খাঁটি সুবাস যেকোনো খাবারকে করে তোলে অতুলনীয় সুস্বাদু।
পরিশোধিত চিনির সবচেয়ে চমৎকার ও পুষ্টিকর বিকল্প হলো খাঁটি আঁখের ঝোলা গুড়। এতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রতিদিনের খাবারে এটি ব্যবহার করলে শরীরের রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে দারুণ সাহায্য করে। এটি লিভার থেকে ক্ষতিকর টক্সিন দূর করে রক্ত পরিষ্কার রাখতে এবং হজম এনজাইম সক্রিয় করে বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া তাৎক্ষণিক শারীরিক ক্লান্তি মেটাতেও এর জুড়ি নেই।
সকালের রুটি-পরোটা, পিঠা-পুলি, ক্ষীর, কিংবা প্রতিদিনের চা ও ডেজার্টে চিনির বদলে এনে দিন স্বাস্থ্যকর প্রাকৃতিক মিষ্টতা। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজই সংগ্রহ করুন ফ্রেশফুডের কেমিক্যালমুক্ত প্রিমিয়াম আঁখের ঝোলা গুড়।